July 10, 2026, 12:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ ইউরোপ-আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও দেখে না : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের জন্য যেরকম প্রতিক্রিয়া দেখায় তাকে অপর্যাপ্ত বলে অভিযুক্ত করেছে রাশিয়া।

বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধিদল গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের এই দ্বৈত আচরণের সমালোচনা করে। রুশ প্রতিনিধি দল বলেছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাযথ প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত নয়।

রুশ প্রতিনিধি দল আরও বলেছে, ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশে মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের বিষয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অবহেলার প্রতি আমরা মনোযোগ দিচ্ছি। তারা আরও বলেছে ইউরোপে রুশো-ফোবিয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, মলদোভাসহ ইউরোপীয় অন্যান্য দেশেও রাশিয়ার সকল বিষয় মোকাবেলা করার অজুহাত দেখিয়ে শত শত মিডিয়ার ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

জানুয়ারির শুরুর দিকে ইউরোপীয় সংবাদপত্র “ইইউ অবজারভার” ইউরোপের নাগরিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এসেছে: সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান হুমকি কেবলমাত্র কর্তত্বকামী হাঙ্গেরি কিংবা পোল্যান্ডের মতো গণতান্ত্রিক দেশগুলোর পক্ষ থেকেই আসছে না। বরং ফ্রান্স, গ্রীস, ইতালি এবং ব্রিটেনের মতো তুলনামূলকভাবে ভালো গণতন্ত্রের দেশ-যেসব দেশে নির্বাচিত সরকার রয়েছে-তাদেরও এক্ষেত্রে ভূমিকা রয়েছে#

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page