August 28, 2026, 8:13 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চলতি মাস থেকেই শুরু : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি মাস থেকেই নিজ কর্মস্থলে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস (রোগী দেখা) পাইলটিং আকারে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মার্চ মাসে আমরা প্রাথমিকভাবে শুরু করব। মার্চ মাস তো এখন শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই মার্চ মাসেই আমরা একটা পাইলটিং স্কিম হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, একটা কাজ করতে হলে তো অনেক আলোচনার বিষয় থাকে, সিদ্ধান্তের বিষয় থাকে। ওগুলো মোটামুটি আমরা শেষ করে এসেছি এবং আশা করি মার্চ মাসেই এটি করতে পারবো।

এর আগে গত ২২ জানুয়ারি দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, যেখানে যে ডাক্তার কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানেই তারা যাতে প্র্যাকটিস করার সুবিধা পান, যাতে বাইরে বিভিন্ন ক্লিনিকে বা চেম্বারে গিয়ে তাদের প্র্যাকটিস করতে না হয়। এই সুবিধা আমরা করে দিতে চাইছি। সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারি হাসপাতালে নির্দিষ্ট ডিউটির পর ডাক্তাররা এটি করতে পারবেন বলেও জানান মন্ত্রী।

আজকের বাংলা তারিখ



Our Like Page