July 28, 2026, 7:19 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে সেতুমন্ত্রী বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস রাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে মন্ত্রীকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরও সুদৃঢ় করারর গুরুত্বারোপ করেন। সে লক্ষ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page