June 17, 2026, 3:02 pm
শিরোনামঃ
জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী  ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি রংপুরে পানের পিক ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা যশোরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা আইএলটিএস পরীক্ষায় ৬২৭৯৪ শিক্ষার্থীর ফলাফল ভুল ; ক্ষতিপূরণে কর্তৃপক্ষের যে উদ্যোগ চুক্তি অনুযায়ী ইরান কোনোদিন পরামাণু অস্ত্র পাবে না : ট্রাম্প ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না : বিজেপির মন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে দেড়শ বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ ; অবরুদ্ধ ২০০ পরিবার
এইমাত্রপাওয়াঃ

৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (০৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়।

এবার প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ পুরস্কার পাচ্ছে।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে চারজন ও ‘গবেষণা ও প্রশিক্ষণ’-এ দুজন পুরস্কার পাচ্ছেন। ‘সাহিত্যে’ একজন, ‘সংস্কৃতি’তে একজন, ‘ক্রীড়া’য় একজন এবং ‘সমাজসেবা’য় একটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক পাবেন।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

‘সাহিত্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কারে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) এবং ‘সংস্কৃতি’তে পবিত্র মোহন দে এবং ‘ক্রীড়া’য় এ এস এম রকিবুল হাসান মনোনীত হয়েছেন।

‘সমাজসেবা ও জনসেবা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ ছাড়া ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পুরস্কার হলো দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page