September 21, 2026, 8:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মনোনীত ব্যক্তি লি কিয়াংকে দেশটির পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলো ।

লি কিয়াং চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির নেতা। ৬৩ বছর বয়সী লি ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯শর বেশি প্রতিনিধির প্রায় সব ভোট পেয়েছেন।

প্রেসিডেন্ট শির ঘনিষ্ঠ মিত্র লি কিয়াং। একজন বাস্তববাদী মানুষ হিসেবে পরিচিত তিনি। দেশের সংগ্রামী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব এবার তার কাঁধে।

চীনের পার্লামেন্টের বৈঠকের সময় কোনো সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রেসিডেন্ট শি তার ভোট প্রদানের সঙ্গে সঙ্গে করতালি দেওয়া হচ্ছিল।

লি কিয়াং মোট ২ হাজার ৯শ ৩৬ ভোট পেয়েছেন। মাত্র তিনজন প্রতিনিধি তার নিয়োগের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং আটজন ভোটদানে বিরত ছিলেন। এরপর তিনি শপথগ্রহণ করেন। চীনের সংবিধানের প্রতি অনুগত থাকার, একই সঙ্গে একটি সমৃদ্ধ, শক্তিশালী, গণতান্ত্রিক, সভ্য, সৌহার্দ্যপূর্ণ এবং আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার জন্য কঠোর পরিশ্রম করার অঙ্গীকার ব্যক্ত করেন।

২০০০ সালের দিকে প্রেসিডেন্ট শির চিফ অব স্টাফ ছিলেন লি কিয়াং। সে সময় শি ঝেজিয়াং প্রদেশের পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে সাংহাইয়ে পার্টির সেক্রেটারি নিযুক্ত হন লি।

করোনা মহামারির সময় সাংহাইয়ের কঠোর লকডাউন তদারকি করেছিলেন তিনি। লি কিয়াংয়ের প্রধানমন্ত্রী পদ নিশ্চিত হয় যখন শুক্রবার দেশটির ইতিহাসে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হন শি জিনপিং। এর আগে মাও সেতুং থেকে শুরু করে চীনের অন্য নেতারা দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page