April 7, 2026, 5:13 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করেছে জিয়াউর রহমান : তথ্যমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়-সমতলে আমুল পরিবর্তন হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পলাতক নেতা তারেক রহমান দেশের পরিবর্তন সহ্য করতে পারছেনা। খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে, আর মির্জা ফখরুল বকবক করছে।

শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে সরকারী কলেজ মাঠে জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

১০ ডিসেম্বর সরকারকে দড়ি ধরে টান দিতে হবে মির্জা ফখরুলের এমন হুঙ্কারের উদ্বৃত করে তিনি বলেন, সরকারকে দড়ি ধরে টান দিতে গিয়ে তারা চিৎপটাং হয়ে গেছে। এরপর দড়ি ধরে টান দিলে, দড়ি ছিঁড়ে হামাগুড়ি দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগ কৃষক-শ্রমিকের দল। আওয়ামী লীগ রাজপথ থেকে গড়ে উঠা দল। আমরা রাজপথ কাউকে ইজারা দেইনি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙালীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। আর শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে সম্পীতির বন্ধন সৃষ্টি করেছেন। বর্তমানে পাহাড়ী-বাঙালীর মধ্যে আস্থার সঙ্কট নেই, বরং পাহাড়ে সম্পীতির বন্ধন সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে তা শুধু চাঁদাবাজির জন্য।

এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। সম্মেলনে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তি চাকমা এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু  প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ত্রি-বার্ষিক সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক  অ্যাডবোকেট রাবেয়া হক ও জাতীয় কমিটির সদস্য মোতাহার হোসেন বাবুর ছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে পিন্টু আচার্য্যকে সভাপতি এবং খোকন চাকমা-কে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page