November 26, 2026, 6:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কিনছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার কাছ থেকে সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও নিপীড়নমূলক ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান ও মস্কো নিজেদের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার যে সিদ্ধান্ত নিয়েছে তার অংশ হিসেবে ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে যুদ্ধবিমান কেনার এ তথ্য জানিয়েছে। ওই মিশন বলেছে, ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরান বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছে যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয়। সে সময় কেবলমাত্র রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করতে নিজের প্রস্তুতির কথা জানায়।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরো বলেছে, কিন্তু তখন ইরানের সমরাস্ত্র কেনার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকায় তেহরানের পক্ষে রুশ যুদ্ধবিমান কেনা সম্ভব হয়নি। তবে ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী ২০২০ সালের অক্টোবরে ইরানের ওপর থেকে প্রচলিত সমরাস্ত্র কেনার নিষেধাজ্ঞা উঠে যায়।এরপর ব্যাপকভিত্তিক আলোচনা ও দেনদরবার শেষে রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান।

তবে কবে কখন এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে কিংবা ঠিক কবে নাগাদ রাশিয়া ইরানকে যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে সেকথা ইরানের স্থায়ী মিশন জানায়নি। এছাড়া, চুক্তির বিষয়বস্তু গোপনীয় হওয়ায় এ সংক্রান্ত অন্য কোনো তথ্যও জানানো হয়নি।

ইরান ও রাশিয়া উভয় দেশ মার্কিন নেতৃত্বাধীন দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার শিকার। তবে এসব নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে পারেনি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page