June 22, 2026, 11:47 am
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে ধর্ষণের চেষ্টা ; আটক ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় গিয়ে এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ার তালুকদারকে (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রোববার সকালে মহিপুর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।  এর আগে শনিবার রাত নয়টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নৌকা প্রতীকের প্রচারণা চালাতে বরকতিয়া গ্রামে যায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ারসহ বেশ কয়েকজন কর্মী। এসময় প্রচারণার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসে। এই সুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায়।

পরে শিশুটির ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গেলে দেলোয়ার দৌড়ে পালায়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের মামলা নেওয়ার কথা স্বীকার করে জানান, আসামিকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page