October 10, 2026, 4:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সাতটি সমঝোতা স্মারক সই করলো ইরান ও বেলারুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং বেলারুশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত ও জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ সহযোগিতা রোডম্যাপের ব্যাপারে দু দেশ একমত হয়েছে। এই রোড ম্যাপের আওতায় দুই দেশ পরিবহন, কৃষি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দুদিনের সফরে ইরান আসার পর এই রোড ম্যাপ নিয়ে তেহরান ও মিনস্ক সমঝোতায় পৌঁছালো। এ সময় দু দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে। ইরান এবং বেলারুশ সম্পর্কের তিন দশক পূর্তি উদযাপন করছে।

দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ কোটি ডলারে তোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

গত ১৭ বছরের মধ্যে বেলারুশের প্রেসিডেন্টের এটি হলো প্রথম সফর। এ নিয়ে বেলারুশের তিনজন প্রেসিডেন্ট এ পর্যন্ত ইরান সফর করেছেন।

ইরান এবং বেলারুশের মধ্যে চমৎকার ও জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে যার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা সই হয়। বেলারুশের সরকারি কর্মকর্তারা ইরানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদার হিসেবে মনে করে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page