July 28, 2026, 12:43 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খারকিভে ৬ মাস লুকিয়ে থাকা রুশ সেনাকে বন্দি করলো ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের খারকিভ অঞ্চলে ছয় মাস ধরে লুকিয়ে থাকার দাবি করা এক রুশ সেনাকে আটক করা হয়েছে। ইউক্রেনীয় পুলিশ তাকে আটকের কথা নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খারকিভের আঞ্চলিক পুলিশ দফতর বলেছে, ৪২ বছর বয়সী রুশ সেনাকে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সদস্যরা কুপিয়ানস্ক জেলায় টহলের সময় থামায়।

গত বছর সেপ্টেম্বরে খারকিভ রাশিয়ার কাছ থেকে মুক্ত করে ইউক্রেনের সেনাবাহিনী।

আটক রুশ সেনা পুলিশকে বলেছেন, রাশিয়ার পিছু হটার পর থেকে শহরের পরিত্যক্ত ভবনে অবস্থান করছিলেন তিনি।

সোমবার তাকে বেসামরিক পোশাক পরিহিত অবস্থায় পুলিশ থামায়। পরে পুলিশ জানতে পারে তিনি রাশিয়ার ২৭তম সেপারেট গার্ডস মটর রাইফেল ব্রিগেডের সদস্য এবং তিনি রাশিয়ার মস্কো অঞ্চলের বাসিন্দা।

খারকিভ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকতর তদন্তের জন্য আটক রুশ সেনাকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

কুপিয়ানস্কে একটি গুরুত্বপূর্ণ রেল জংশন রয়েছে। গত বছর যুদ্ধ শুরুর পর এখানে তুমুল লড়াই হয়েছে। মাত্র কয়েক দিনের মাথায় শহরটি দখল করে রুশ সেনারা এবং বেশ কয়েক মাস নিজেদের দখলে রাখে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page