September 21, 2026, 11:10 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

বাখমুতে রাশিয়া জ্বলন্ত ফসফরাসের গোলা ছুঁড়ছে : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া জ্বলন্ত ফসফরাসের গোলা ছুঁড়ছে বলে দাবি সাংবাদিকদের। বাখমুতে রাশিয়ার উপর আরও চাপ তৈরির কৌশল জেলেনস্কির। ইউক্রেনের সেনাপ্রধানদের সঙ্গে মঙ্গলবার (১৪ মার্চ) জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাখমুত এলাকায় ইউক্রেন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। রাশিয়ার সেনাকে উচিত শিক্ষা দেওয়া হবে। কোনোভাবেই রাশিয়ার সেনাকে ছেড়ে দেওয়া হবে না। বস্তুত, বাখমুত ডোনেটস্ক এলাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা।

গত কয়েকমাস ধরে তুমুল লড়াই চলছে বাখমুতে। রাশিয়া দাবি করেছিল, এলাকাটি তাদের দখলে আছে। কিন্তু ইউক্রেন তা অস্বীকার করেছে। কৌশলে বাখমুতের গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতান্তর আছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, বাখমুত কৌশলগতভাবে তত গুরুত্বপূর্ণ নয়। তবে রাশিয়ার কাছ থেকে বাখমুত ছিনিয়ে নেয়ার অন্য তাৎপর্য আছে। ইউক্রেন সেনার কম্যান্ডার অবশ্য এই বক্তব্যের সঙ্গে সম্মত নন।

তার বক্তব্য, কৌশলগত দিক থেকে বাখমুত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই ওই এলাকায় রাশিয়াকে কার্যত চেপে ধরা হয়েছে। ইউক্রেনে ফ্রন্ট লাইনে কর্মরত এএফপি এর সাংবাদিকেরা জানিয়েছেন, রাশিয়ার সেনা জ্বলন্ত ফসফরাস গোলা ছুঁড়েছে। তবে সেই গোলা কোথায় এবং কেন ছোঁড়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

সাংবাদিকদের বক্তব্য, গোলাগুলি ক্ষেত লক্ষ্য করে ছোঁড়া হয়। এর ফলে ফসল নষ্ট হয়। সেখানে সবুজের উপর সাদা ক্রস লাগানো একটি গাড়ি ছিল, যা ইউক্রেনের সেনার গাড়ি। সেখান থেকে কিছু মিটার দূরে গ্রাম।

১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, গ্রাম লক্ষ্য করে এমন গোলা ছোঁড়া যায় না। তবে সেনার দিকে যায়। রাশিয়ার সেনা নিয়ম ভেঙেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page