July 30, 2026, 7:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সম্পর্ক গভীর করার লক্ষে ওমান সাগরে ইরান-চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন এবং রাশিয়ার নৌবাহিনী ওমান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে। এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হলো।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ই মার্চ থেকে মহড়া শুরু হয়েছে এবং ১৯ মার্চ পর্যন্ত তা চলবে। বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মধ্য দিয়ে তিন দেশের বাস্তব সহযোগিতা অনেক বেশি গভীর হবে।

মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন এবং ইয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া, চীন এবং রাশিয়ার নৌবহর যোগ দিয়েছে এই মহড়ায়।

সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি যৌথ মহড়া চালিয়েছে। এসব মহড়ায় জলদস্যু মোকাবেলা, সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, নৌবাহিনীর উদ্ধার তৎপরতা সম্পর্কে তথ্য বিনিময় এবং ত্রাণ তৎপরতাসহ আরো বিভিন্ন কর্মসূচি অনুশীলন করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page