July 29, 2026, 4:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

শত্রুতামূলক ফ্লাইট বন্ধ করতে আমেরিকার প্রতি রাশিয়ার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের ভৌগোলিক সীমানার কাছে মার্কিন সামরিক বাহিনীর অগ্রহণযোগ্য তৎপরতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আজ (বুধবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া পোস্টে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ একথা বলেন। এর একদিন আগে কৃষ্ণ সাগরের আকাশে রাশিয়ার সামরিক বাহিনী আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করে।

টেলিগ্রাম পোস্টে রুশ রাষ্ট্রদূত বলেন, “আমরা আশা করি আমেরিকা আরো কোনো মিডিয়া জল্পনা-কল্পনা থেকে বিরত থাকবে এবং রাশিয়ার সীমান্তের কাছে এই ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ রাখবে। রাশিয়ার সীমানার কাছে অস্ত্রশস্ত্র নিয়ে যেকোনো ধরনের তৎপরতাকে আমরা শত্রুতা পূর্ণ কর্মকাণ্ড বলে বিবেচনা করে।”

কৃষ্ণ সাগরীয় অঞ্চলে আমেরিকা নিয়মিত গোয়েন্দা ড্রোনের ফ্লাইট পরিচালনা করে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন অ্যান্তোনভ। তিনি বলেন, আমেরিকার মূল ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে মার্কিন ড্রোনের এই তৎপরতার কি অর্থ থাকতে পারে? রাশিয়া বিষয়টি বেশ ভালোভাবে বুঝতে পারে এবং তা হলো মার্কিন সমস্ত ড্রোন রাশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ইউক্রেনের সামরিক বাহিনীকে দিচ্ছে এবং সেগুলো তারা যুদ্ধক্ষেত্রে কাজে লাগাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page