July 31, 2026, 6:25 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জাপান যাওয়ার প্রাক্কালে উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া বৃহস্পতিবার একটি ‘দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে। পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান আগ্রাসনমূলক কর্মকা- মোকাবেলায় সম্পর্ক জোরদারের ব্যাপারে সম্মেলনের জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল টোকিওতে যাওয়ার সময় তারা এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বিগত পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম যৌথ সামরিক মহড়া চালানোর সময় রোববার থেকে এই উৎক্ষেপণ ছিল উত্তর কোরিয়ার তৃতীয় শক্তি প্রদর্শন।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এএফপি’কে বলেন, ‘আমাদের সামরিক বাহিনী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উৎক্ষেপিত একটি দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।’
এক বিবৃতিতে তার দপ্তর জানায়, জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউন জাপান ও যুক্তরাষ্ট্রের সাথে ত্রি-পাক্ষিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, ‘উত্তর কোরিয়ার এই ধরনের বেপরোয়া উস্কানিমূলক কর্মকা-ের জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে।’
এদিকে জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬ হাজার কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছায়।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের মন্ত্রীদের সাথে কথা বলবেন।
তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা হচ্ছে একটি অত্যন্ত গুরুতপূর্ণ বিষয়।’
খবরে বলা হয়, টোকিওতে দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। তাদের মধ্যে বৈঠকে আলোচ্যসূচির শীর্ষে রয়েছে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যু।
বিগত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে  দুই প্রতিবেশি দেশ তাদের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনামলে জাপানি নৃশংসতার কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্ক সংশোধন করার চেষ্টা করছে।
দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয়ই তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে এবং যৌথ সামরিক মহড়া জোরদার করছে। এ ব্যাপারে ইউন বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page