October 11, 2026, 4:37 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের মধ্যে পরীক্ষা হবে : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধের পক্ষের-বিপক্ষের শক্তির মধ্যে আট-নয় মাস পর একটা পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ শেষ পর্যায়ে, এখন স্মার্ট বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনার নাগরিক সংখ্যা যদি বৃদ্ধ না হয় তাহলে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে না। সে জন্য আর ৮-৯ মাস পরে একটা পরীক্ষা হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপে এ টি এম শামসুল হক মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিক উপলক্ষে তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি জীবনে মুজিব ছিলেন আর রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু হয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুকে জানা জরুরি।

বঙ্গবন্ধুর জীবনের নানা দিক উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, বিশ্বব্যবস্থায় তিনি অনুধাবন করতে পেরেছিলেন, যার জন্য তিনি নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন। তিনি বিশ্ব নেতৃত্বের সঙ্গে যখন মিলিত হতেন অবহেলিত মানুষের কথা বলতেন। তার নিজের কী হবে তা তিনি ভাবতেন না।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধুর বাঙালি জাতীয়তাবাদের চিন্তা তার শিক্ষা জীবন থেকেই শুরু হয়েছিল। একটি জাতিসত্ত্বার পরিচয় দিয়েছেন। তিনি জাতির একজন শিক্ষক। তা না হলে জনগণকে জানানোর জন্য মৌলিক গণতন্ত্র নিয়ে কথা বলেছেন। তিনি জানতেন শুধু আমাকে জানলেই হবে না জনগণকেও জানাতে হবে। বঙ্গবন্ধুর মধ্যে একটা আধ্যাতিক শক্তি ছিল।

সাম্প্রতিক শক্তির বিষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় এগিয়ে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। বঙ্গবন্ধু কন্যা দেশের ভেতরে ও বাইরে শত্রুদের নিয়েই এগিয়ে যাচ্ছেন। দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। আগামী কয়েক মাস পরে একটা পরীক্ষা হবে এ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এর জন্য কাউকে বলে দিতে হবে না কী করতে হবে। কারণ আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একটি স্বাধীন দেশ তৈরি করেছি। আগামী বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

সম্প্রীতি বাংলাদেশ-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বয়াক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রশীদ আসকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সম্প্রীতি বাংলাদেশ এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ড. বিমান বড়ুয়াসহ আরও অনেকে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page