September 21, 2026, 1:04 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

নর্ড স্ট্রিমে হামলায় ডেনমার্ককে প্রতারণার দায়ে অভিযুক্ত করল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে কে বা কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখার জন্য রাশিয়াকে অনুমতি দিচ্ছে না ডেনমার্ক। মস্কো এজন্য কোপোনহেগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর আগে এ সংক্রান্ত যে তদন্ত ডেনমার্ক করেছে তা ছিল ‘প্রতারণা’ মাত্র।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) রুসিয়া-১ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের প্রতারণা দীর্ঘদিন ধরে কেউ বিশ্বাস করবে না।  জাখারোভা বলেন, কয়েকশ কোটি ডলার ব্যয় করে নির্মিত নর্ড স্ট্রিম পাইপলাইন কোনো তুচ্ছ বিষয় যে, তা সহজেই ভুলে যাওয়া যাবে।

বালটিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ওয়ান ও টু নামে রাশিয়ার দুটি পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়।কয়েকশ’ কোটি ডলার ব্যয় করে রাশিয়া ওই পাইপ লাইন নির্মাণ করেছিল।

এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, একটি দেশের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেন-পন্থি কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটি চালায়নি।তিনি মস্কোয় এক বক্তব্যে এই দাবিকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দেন যে, ইউক্রেন-পন্থি একটি সশস্ত্র গ্রুপ ওই হামলার পেছনে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page