August 8, 2026, 12:17 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ভ্রমণ ভিসায় দুবাইতে যেয়ে ভিক্ষা করায় ৩ লাখ দিরহামসহ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুবাইতে তিন লাখ দিরহামসহ এক ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর গাল্ফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, পঙ্গুর ভান করে ওই ব্যক্তি বিভিন্ন মসজিদ ও আবাসিক এলাকায় ভিক্ষা করতো। তার ভুয়া কৃত্রিম পায়ের মধ্যে থেকে তিন লাখ দিরহাম উদ্ধার করা হয়।

জানা গেছে, ভিক্ষুক সাজা এই লোকটি ভ্রমণ ভিসায় আমিরাতে যায়। গ্রেফতারের পর তাকে দুবাই পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুবাই পুলিশ ভিক্ষকদের চালাকি থেকে দূরে থাকার জন্য নাগরিকদের সতর্ক করেছে। এ সময় বলা হয়, ভিক্ষুকরা মানুষের মন গলাতে নানা কৌশল অবলম্বন করে।

তাছাড়া অন্য এক জায়গায় পুলিশ তিন ভিক্ষুককে গ্রেফতার করেছে। তাদের একজনের কাছে ৭০ হাজার দিরহাম, একজনের কাছে ৪৬ হাজার দিরহাম ও অন্য একজনের কাছে ৪৪ হাজার দিরহাম পাওয়া যায়।

দুবাই পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের সময় প্রশাসন ও নিয়ন্ত্রণবিষয়ক অপরাধ ও তদন্তের জেনারেল ডিপার্টমেন্টের উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সুহেল আল আয়ালি বলেছেন, ভিক্ষুকদের দমন করার জন্য আমাদের কর্মকর্তাদের একটি দল রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ভিক্ষুকদের প্রায় ৯০ শতাংশ পর্যটক ভিসায় এসেছে। রমজান মাসে সহজে অর্থ পাওয়ার জন্য তারা আসে। কারণ তারা জানে সংযুক্ত আরব আমিরাত একটি ধনী দেশ এবং এখানকার লোকেরা সব সময় সাহায্য করতে চায়।

‘ভিক্ষা ইজ আ রং কনসেপ্ট অব কমপ্যাশন’ স্লোগানে আমিরাতে ক্যাম্পেইন চলছে। এর অংশ হিসেবেই এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page