October 10, 2026, 6:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

এবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংক দেউলিয়া হওযার পথে ; বাঁচাতে তোড়জোড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থার সংকটে পড়েছে ব্যাংকটি। আর সেই ব্যাংককে রক্ষায় এগিয়ে এসেছে আমেরিকার বৃহত্তম ব্যাংকগুলোর একটি গ্রুপ। ১১টি ব্যাংক ফার্স্ট রিপাবলিক ব্যাংককে ৩০ বিলিয়ন ডলার আমানত সহায়তা দিচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘বৃহত্তর ব্যাংকগুলোর একটি গ্রুপের এই সমর্থনকে স্বাগত জানাচ্ছে তারা। এটি ব্যাংকিং ব্যবস্থার স্থিতিস্থাপকতা প্রদর্শন করে।’

সহায়তার জন্য এগিয়ে আসা এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে জেপি মর্গান চেস, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, সিটিগ্রুপ এবং ট্রুইস্ট।

তবে ফার্স্ট রিপাবলিকের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করার বিষয়টি প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফার্স্ট রিপাবলিক ব্যাংকসহ অন্যান্য ছোটখাটো ব্যাংক নজরদারির মধ্যে রয়েছে। যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়। আমানতকারীদের তারা বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এর আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বিপর্যয়ের মধ্যে পড়ে। এরপর নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন। দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংক দুটি অধিগ্রহণ করে সরকার। বন্ধ হয়ে যাওয়া এসভিবি ও সিগনেচার ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সরিয়ে দেওয়া হয়। নতুন করে কার্যক্রম শুরু হয় গত সোমবার থেকে। তবে ব্যাংকের এই হেন বিপর্যয়ের কথা ছড়িয়ে পড়ায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page