October 10, 2026, 6:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ড্রোন বিধ্বস্তে জড়িত পাইলটদের রাষ্ট্রীয় পুরষ্কার দেবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত মঙ্গলবার কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার ঘটনায় জড়িত দুই যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোর নির্ধারিত আন্তর্জাতিক আকাশসীমা বিধিনিষেধ লঙ্ঘন করা থেকে একটি মার্কিন ড্রোনকে প্রতিহত করার কারণে এসব পাইলটকে রাষ্ট্রীয় পদক প্রদান করা হবে।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া কৃষ্ণসাগরের আকাশে বহিঃশক্তির আকাশযান চলাচলের ওপর যে বিধিনিষিধ আরোপ করেছে তা রক্ষা করেছেন এসইউ-২৭ যুদ্ধবিমানের পাইলটরা। তারা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনকে প্রতিহত করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়া ওই অঞ্চলের আকাশে যে বিধিনিষেধ আরোপ করেছে তা সকল আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারকারীকে জানিয়ে দেয়া হয়েছিল।

গত মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, রাশিয়ার দু’টি যুদ্ধবিমান কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা ড্রোনের গায়ে প্রথমে জ্বালানী তেল ঢেলে দেয় এবং এরপর এটির প্রোপেলারে আঘাত করে।ফলে ড্রোনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে যায়। পেন্টাগন রাশিয়ার এই আচরণকে ‘অনিরাপদ ও অপেশাদার’ বলে অভিযোগ করেছে।

তবে মার্কিন এমকিউ-৯ ড্রোন ইচ্ছাকৃতভাবে ভূপাতিত করার অভিযোগ অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি বলেছে, রুশ যুদ্ধবিমানগুলো মার্কিন ড্রোনটির কাছে যায়নি এবং এটিকে গুলিও করেনি বরং যুদ্ধবিমানগুলোর উপস্থিতি টের পেয়ে দ্রুত বাঁক নিয়ে পালাতে গিয়ে ড্রোনটি নিজে থেকেই ভেঙে পড়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page