September 21, 2026, 11:27 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের সঙ্গে আলোচনার পর বিচার ব্যবস্থা সংস্কার থেকে পিছু হটলেন ক্রাইম মিনিষ্টার নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি ক্রাইম মিনিষ্টার বেনিয়ামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে অবস্থান নরম করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর এই অবস্থান পরিবর্তন করেন তিনি। সমালোচকরা বলছেন, সংস্কারে নমনীয়তা আনার পরও এটি সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনার ওপর সাংবিধানিক ক্ষমতা প্রদর্শণের চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু ডানপন্থী ক্ষমতাসীন জোটের এই সংস্কার প্রস্তাবের বিরোধিতায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ চলমান রয়েছে। রবিবার বিক্ষোভটি ১১তম সপ্তাহে গড়িয়েছে। ইসরায়েলে এমন বিক্ষোভ নজিরবিহীন। এছাড়া এই সংস্কারের ফলে ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে দেশটির পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

বাইডেনের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু বলেছেন, সংস্কার কর্মসূচির বেশিরভাগ ধারা আইনে পরিণত হওয়া থেকে বাদ দেবেন তিনি।

নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, বিচার ব্যবস্থা সংস্কারে আপসকে সমর্থন জানাবেন তিনি। হোয়াইট হাউজ বলেছে, বিস্তৃত সমঝোতা এবং নজরদারি ও ভারসাম্য বজায় রাখার জন্য উৎসাহ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে নেতানিয়াহু ইসরায়েলের গণতন্ত্রের মান নিয়ে বাইডেনকে আশ্বস্ত করেছেন।

১২ এপ্রিল প্রস্তাবটি পার্লামেন্টে আইনে পরিণত হতে পারে। এটি পাস হলে বিচারপতি মনোনয়নের ক্ষমতা পাবে পার্লামেন্ট।

বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, এই সংস্কার প্রস্তাব হলো বিচার ব্যবস্থা কুক্ষিগত করার নীলনকশা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page