September 21, 2026, 3:53 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আকস্মিক সফর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছেন। আজ মঙ্গলবার(২১ মার্চ) কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তিনি। । জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংহতি ও অটুট সমর্থনের বার্তা নিয়ে কিয়েভে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এর আগে সোমবার ভারতে ছিলেন কিশিদা। দিল্লি থেকে টোকিও ফেরার কথা থাকলেও আকস্মিকভাবে তিনি গন্তব্য বদলে ফেলেন। পোল্যান্ডে অবতরণ করেন তিনি। সেখান থেকে ট্রেনে করে ইউক্রেনে যাচ্ছেন বলে জনা যায়।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করেন। এরপর ধনী দেশগুলোর জোট জি-৭-এর নেতা হিসেবে ফুমিও কিশিদা কিয়েভ সফর করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী সক্রিয় যুদ্ধক্ষেত্র সফর করছেন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেসহ দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে প্রাইভেট কারে  জাপানের প্রধানমন্ত্রীকে যেতে দেখা গেছে । ছবিটি ইউক্রেনের সীমান্তবর্তী একটি পোলিশ শহরে তোলা। ধারণা করা হচ্ছে, ফুমিও কিশিদা সেখান থেকে ট্রেনে চড়ে কিয়েভে রওনা হয়েছেন।

এদিকে গতকাল সোমবার মস্কো সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামীকাল বুধবার পর্যন্ত তার মস্কোয় থাকার কথা রয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কিয়েভকে সরাসরি সমর্থন দিয়ে আসছে জাপান। ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিয়েছে টোকিও।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page