November 19, 2026, 8:53 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গৃহকর্মীর চাকরির প্রলোভনে নারীকে সৌদি আরবে বিক্রির অভিযোগে যশোরে মামলা

ইয়ানূর রহমান : সৌদি আরবে গৃহকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে নিয়ে বিক্রির অভিযোগে মা-ছেলের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এ মামলা করেছেন।

আসামিরা হলেন, যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম ও তার ছেলে আব্দুর রহমান মানবপাচার দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির অভিযোগটি কোতোয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

মামলায় বাদী উল্লেখ করেছেন, আসামিরা তার পূর্ব পরিচিত। বাদীর দরিদ্র্যতার সুযোগে তাকে সৌদি আরবে গৃহকর্মীর ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। একপর্যায়ে আসামিদের প্রস্তাবে রাজি হলে তারা ওই নারীর কাছ থেকে ৬০ হাজার
টাকা নেন। আসামিরা তাকে কথা দিয়েছিল ভালো বেতনে চাকরি দিতে ব্যর্থ হলে খরচের ৬০ হাজার টাকাসহ ক্ষতিপূরণ দিবে।

চলতি বছরের ৮ জানুয়ারি আসামিরা ওই নারীকে ঢাকা থেকে বিমানে সৌদি আরব পাঠায়। সৌদি আরবে নিয়ে গৃহকর্মীর কাজ না দিয়ে চার লাখ টাকায় তাকে বিক্রি করে দেয় তারা। পরে তাকে বিমান বন্দর থেকে নিয়ে একটি ঘরে আটকে রেখে খারাপ কাজ করতে বাধ্য করা হয়। তখন তাকে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করায় তারা। আব্দুর রহমানের লোকজনের অত্যাচারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে তারা রিয়াদের একটি প্রতিষ্ঠানে ওই নারীকে দিয়ে আসেন। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর ওই নারীকে ২৫ জানুয়ারি সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করে ওই প্রতিষ্ঠান।

দেশে ফিরে আব্দুর রহমান ও তার মায়ের সাথে যোগাযোগ করে ঘটনা জানিয়ে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চাইলে তারা খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এরপর থানা কর্তৃপক্ষের পরামর্শে তিনি আদালতে এ মামলা করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page