September 21, 2026, 5:57 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন হামলায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। বুধবার কিয়েভ অঞ্চলের একটি আবাসিক এলাকায় রুশ সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

রাজধানীর উপকণ্ঠের ঝিশচিভ শহরে বুধবার ভোরের দিকে শিক্ষার্থীদের দু’টি আবাসিক ভবনও আক্রান্ত হয়েছে। এতে ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের উদ্ধারকারীরা বলেছেন, রাশিয়ার হামলায় আহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। পৃথকভাবে রুশ-অধিকৃত ক্রিমিয়ার কর্মকর্তারা বলেছেন, তাদের রণতরীর বহরে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

এছাড়া ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল শহরেও রাশিয়ার হামলায় বিস্ফোরণ ঘটেছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন। রাশিয়ার দখলকৃত শহরের কর্তৃপক্ষের প্রধান মিখাইল রাজভোঝায়েভ বলেছেন, কৃষ্ণ সাগরের রণতরী বহর লক্ষ্য করে তিনটি ড্রোন হামলার চেষ্টা হয়েছে। তবে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে রাশিয়ার যুদ্ধজাহাজের কোনও ক্ষতি হয়নি।

তবে হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী কোনও মন্তব্য করেনি। চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় ক্রিমিয়ার ঝানকোই অঞ্চলে ছুটে আসা একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্ষেপণাস্ত্র, গোলার পাশাপাশি ২০টিরও বেশি ঘাতক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সূত্র: বিবিসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page