September 16, 2026, 2:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাদারীপুরের ৪০ গ্রামের মানুষের রোজা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার (২২ মার্চ) দিনগত রাতে সেহরি খাবেন মাদারীপুরের ৪০ গ্রামের মানুষ। অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাদের রোজা শুরু হবে। তারা হজরত সুরেশ্বরীর (রহ.) অনুসারী।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবারের পির খাজা শাহ সুফি নূরে আক্তার হোসাইনের ছেলে শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।

তিনি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা হজরত জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারী মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার প্রায় এক কোটি ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার রোজা রাখবেন।

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের বৃদ্ধ আব্দুস সামাদ সরদার বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার রোজা রাখবো।’

খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্টিসহ জেলার পাঁচ উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার থেকে রমজানের রোজা শুরু করবেন।

শরীয়তপুরের সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা হজরত জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন। একইসঙ্গে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page