April 10, 2026, 9:58 am
শিরোনামঃ
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি
এইমাত্রপাওয়াঃ

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় : আসাদুজ্জামান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ২৪, ২৫ (পূর্ব), ২৫ (পশ্চিম), ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে আসাদুজ্জামান খান কামাল বলেন,  ‘মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনে যাবেন না, আবার নির্বাচন করতেও দিবেন না।’ তাহলে কিভাবে ক্ষমতায় যেতে চান? আপনারা কি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চান? এ ধরণের কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। সংবিধান মানবেন না, জনগণ মানবেন না, এভাবে আজগুবি কথা বলবেন না।’
তিনি বলেন, এই দেশকে আলোকিত রাখতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। এদেশের জনগণ আর কোন দিন ভুল করবে না। তারা আবারও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয় যুক্ত করবেন।
ঢাকা মহানগর উত্তরের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন প্রমুখ।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, ধিক্কার জানাই বিএনপিকে যারা যুদ্ধাপরাধীদের সাথে আঁতাত ও আপোস করে তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছিল। বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে ওরা এবার যুদ্ধাপরাধীদের ছেড়ে দিবে মুক্তিযোদ্ধাদের উপর চড়াও হওয়ার জন্য।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page