July 31, 2026, 1:11 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া উপত্যকার বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ নৌবহর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার নৌবহর। সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রেজভোঝাইয়েভ গতকাল (বুধবার) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এ খবর জানান।

তিনি বলেন, “আজ সকালে আমাদের নৌবহর একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। এ সময় তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এসব ড্রোন সাগরের দিক থেকে উড়ে এসে বন্দরে অনুপ্রবেশের চেষ্টা করলে আমাদের নৌবাহিনীর সেনারা সেগুলোকে গুলি করে ভূপাতিত করে।এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় হয়ে উঠেছিল।”

সেভাস্তোপোলের গভর্নর বলেন, ড্রোন হামলায় কোনো যুদ্ধজাহাজের ক্ষতি হয়নি কিংবা রাশিয়ার কোনো সেনা আহতও হয়নি। এ ধরনের ড্রোন হামলার পুনরাবৃত্তি রোধ করতে সব জরুরি বিভাগকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে তিনি জানান।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটির কৃষ্ণসাগরীয় নৌবহরে কয়েক দফা ড্রোন হামলা হয়।গত সপ্তাহে কৃষ্ণসাগরের আকাশে রাশিয়ার দু’টি যুদ্ধবিমান একটি মার্কিন গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করার পর রুশ নৌবহরে সর্বশেষ ড্রোন হামলা হলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় জড়িত রুশ পাইলটদের রাষ্ট্রীয় পদক প্রদান করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page