September 21, 2026, 6:57 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইরান-সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তিকে স্বাগত জানাল আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে চুক্তি সই হয়েছে তাকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, এই চুক্তির মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল উপকৃত হবে।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও সৌদি আরবের মধ্যে প্রায় সাত বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিং-এ দু’দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্পর্ক পুনস্থাপনের জন্য একটি চুক্তি সই করেন।

টেলিফোনালাপে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে আবু ধাবি সফরের আমন্ত্রণ জানান। তিনি ফার্সি নতুন বছর বা নওরোজ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী হবে। তিনি সিরিয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page