September 9, 2026, 7:52 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

২৬ মার্চ হস্তান্তর হবে দেশের সবচেয়ে বড় ড্রেজিং প্রকল্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের সবচেয়ে বড় ড্রেজিং প্রকল্প ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল এন্ড মেইনটেনেন্স  ড্রেজিং’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে পায়রা বন্দরের কাছে চ্যানেলটি হস্তান্তর করবে বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি ‘Jan De Nul’।

ড্রেজিংয়ের ফলে চ্যানেলটির গভীরতা ১০.৫ মিটারে উন্নীত হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গভীরতম।

এর  ফলে প্যানামেক্স সাইজের বড় মাদার ভ্যাসেল সহজে প্রতিনিয়ত বন্দরে প্রবেশ করতে পারবে। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বহুগুন বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চলতি মাসে  সাতটি জাহাজ আসবে। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ পায়রা বন্দরে পণ্য খালাসের জন্য নোঙর করবে।

শুধু ড্রেজিংই নয় সমান তালে এগিয়ে চলছে বন্দরের প্রথম টার্মিনাল নির্মান কাজ। মে মাসে বন্দরের ‘প্রথম টার্মিনাল’ উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে ইনার ও আউটারবারে মার্কিং, বয়া বাতি বসানো হয়েছে। ইনারবারে ১৫টি জাহাজ রাখা যাবে । সেখানে লোডিং আনলোডিং কার্যক্রম চলবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page