September 9, 2026, 5:40 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ভারতের সিকিমে নজিরবিহীন তুষারপাতে ১ হাজার ৪০০ পর্যটক উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তর সিকিমে টানা তুষারপাতের ঘটনায় আটকে পড়া ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। রোববার সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে ভয়াবহ তুষারপাতের কারণে গ্যাংটক থেকে মনগানের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এর আগে, গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমের বাসিন্দারা। এরপর আরও কয়েক দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায়।

বর্তমানে ওই এলাকার তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেখানে ঘুরতে যাওয়া অনেক পর্যটক আটকে পড়েছেন।

দেশটির সংবাদমাধ্যম বলছে, নজিরবিহীন এই তুষারপাতের ঘটনায় গত ২৫ মার্চ পর্যন্ত ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই পর্যটকদের অনেককে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। সমতল থেকে প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় উদ্ধার অভিযান পরিচালনা করেছে সামরিক বাহিনী।

এছাড়া উত্তর সিকিমের বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যদের চলাচলের সুবিধার জন্য তুষার পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ত্রিশক্তি শেপার্স ও বিআরওর যৌথ উদ্যোগে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তুষার সরিয়ে ফেলা হচ্ছে। এর মাঝেই রোববার সিকিমের বিভিন্ন এলাকায় আবারও তুষারপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page