September 21, 2026, 10:54 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

অবশেষে ১৮টি ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালো জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর অবশেষে জার্মানি ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানো শুরু করেছে। জার্মানি থেকে লেপার্ড ট্যাংকের প্রথম চালান এরই মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর ১৮টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহ করলো জার্মানি।

প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন তিনি নিশ্চিত যে যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই চালিয়ে যেতে কাজে দেবে এসব ট্যাংক।

ইউক্রেন জানিয়েছে, এরই মধ্যে চ্যালেঞ্জার ২ ট্যাংক যুক্তরাজ্য থেকে কিয়েভে পৌঁছেছে। তবে ইউক্রেনীয় সরকার এখনো লেপার্ড-২ ট্যাংক পাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ইউরোপীয় দেশগুলোর কাছে অন্তত ২ হাজার লেপার্ড-২ ট্যাংক রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে লেপার্ড-২ ট্যাংক আছে।

রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই ট্যাংকসহ ভারী অস্ত্র চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিনল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে ট্যাংক দিতেও রাজি হয়।

এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম মিত্র দেশ হিসেবে ইউক্রেনে চারটি লেপার্ড ট্যাংক পাঠায় পোল্যান্ড।

চলতি বছরের ২৫ জানুয়ারি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনে নিজেদের ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইউক্রেনে ৩১টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র।

তার আগে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে আপত্তি জানিয়েছিল জার্মানি। তবে যুক্তরাষ্ট্র তাদের আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দিলে নিজেদের তৈরি অত্যাধুনিক এ ট্যাংক দিতে রাজি হয় বার্লিন। পরে কানাডাও ইউক্রেনে ৪টি লেপার্ড ট্যাংক পাঠানোর কথা জানায়। সূত্র: বিবিসি, রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page