October 10, 2026, 2:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র ; গাজীপুরে ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদকে সামনে রেখে সারা দেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে তিন লাখ ৪৪ হাজার টাকা ভারতীয় জাল রুপি এবং ছয় লাখ ৯২ হাজার দেশীয় জাল নোট জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে প্রথমে দুজনকে ও পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে অপর দুই ব্যক্তিকে ঢাকার সাভার থানা আশুলিয়া থেকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- মো. মাজহারুল ইসলাম ওরফে সবুজ, মো. ছামিউল ইসলাম, মো. খোরশেদ আলম ওরফে গিট্টু ও মো. আব্দুল ছালেক।

মঙ্গলবার দুপুরে জিএমপির ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি’র দক্ষিণ বিভাগের উপ কমিশনার (ডিসিডিবি) বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খান এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ঈদকে সামনে রেখে সারা দেশে জাল টাকার চোরাকারবারিদের একটি চক্র স্বক্রিয় রয়েছে। সারাদেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে আটক করা হয়। আটককৃতরা ঢাকা ও গাজীপুর জেলায় বাসা ভাড়া করে আসছে বলে জানায় পুলিশ।

আটক মো. মাজহারুল ইসলাম ওরফে সবুজ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে, মো. ছামিউল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুকদেব গ্রামের মৃত গফুল আলীর ছেলে, মো. খোরশেদ আলম ওরফে গিট্ট সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানার গনগাও গ্রামের মো. রমজান আলীর ছেলে এবং মো. আব্দুল ছালেক কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দোলপকুঠি এলাকার আজিমুদ্দিন ওরফে আজিমুদ্দির ছেলে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page