June 15, 2026, 3:12 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

দুটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবেদন চেয়েছে মানবাধিকার কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু এবং ঢাকা শিশু হাসপাতাল চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবেদন চেয়েছে মানবাধিকার কমিশন। মঙ্গলবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়-গত ২৬ মার্চ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ স্বজনদের’ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কমিশন মনে করে, হেফাজতে মৃত্যুর ঘটনা একটি মারাত্মক অপরাধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম শামীম আহাম্মদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত হয় যে, ‘র‌্যাবের জিজ্ঞাসাবাদের সময় ওই নারী পড়ে গিয়ে মাথায় আঘাত পান’।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়-কমিশন মনে করে, এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন অনভিপ্রেত। তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন না এবং কীভাবে মৃত ব্যক্তির মাথায় আঘাত লেগেছে তা তার জানার কথাও নয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে পড়ে গিয়ে আঘাত পাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুর ঘটনা কমিশনের কাছে অস্বাভাবিকভাবে প্রতীয়মান।

এ অবস্থায় হেফাজতে মৃত্যু সংক্রান্ত অভিযোগের বিষয়টি র‌্যাব বাদে পুলিশের অন্য কোনো ইউনিটের মাধ্যমে তদন্ত করে একটি বিস্তারিত প্রতিবেদন করার জন্য সিনিয়র সচিব, জন নিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

এছাড়া গত ২৬ মার্চ গণমাধ্যমে ‘ঢাকা শিশু হাসপাতাল চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা’ শিরোনামে একটি সংবাদও কমিশন দেখেছে। নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে জানিয়ে এতে বলা হয়, হাসপাতালের মতো জায়গায় চোর সন্দেহে পিটিয়ে
হত্যার ঘটনা সুষ্ঠুভাবে তদন্তপূর্বক কমিশনে প্রতিবেদন পাঠাতে পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা-কে বলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page