October 8, 2026, 4:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভোলায় তরমুজের ক্ষেতে পাওয়া গেল সাড়ে ১৪ মণ ওজনের শাপলা পাতা মাছ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভোলার শ্রীপুর চরে তরমুজের ক্ষেতে ধরা পড়ে সাড়ে ১৪ মণ ওজনের শাপলা পাতা মাছ। মাছটি প্রায় ৩ লাখ টাকায় বিক্রি করা হয়।

নগরীরর পোর্ট রোডের মাছের আড়তের মো. হাসান জানান, মঙ্গলবার দুপুরে শ্রীপুর চরে তরমুজ কাটতে যান কৃষকরা। বৃষ্টি এবং নদীর পানিতে বেশিরভাগ তরমুজ নষ্ট হয়েছে। ওই নষ্ট তরমুজ তারা কেটে ফেলছিলেন। এ সময় ক্ষেতের মধ্যে বিশালাকায় কিছু একটা নড়তে দেখেন তারা। কাছে গিয়ে দেখতে পান শাপলা পাতা মাছ। এরপর মাছটিকে একটি স্পিডবোটে তোলেন তারা। সেখান থেকে বিকালে নিয়ে আসা হয় পোর্ট রোডে। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কেনেন ১০ জন।

১০ জনের একজন পরেশ। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় পোর্ট রোডের আড়ত থেকে ১০ জন মিলে মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কেনা হয়। বিক্রির জন্য মাছটি ভ্যানে করে নগরময় ঘুরিয়ে মাইকিং করা হয়। বুধবার সকাল থেকে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রায় তিন লাখ টাকায় এটি বিক্রি হয়েছে।



Our Like Page