September 22, 2026, 12:44 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে কিয়েভে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্টকে কিয়েভে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে, বাখমুতের লড়াই আরও তীব্র হয়েছে। পূর্ব ইউক্রেনের বাখমুতে ইউক্রেনের সেনার সঙ্গে রাশিয়ার প্রাইভেট আর্মি ওয়াগনার গ্রুপের তীব্র লড়াই চলছিল।

বুধবার (২৯ মার্চ) ওয়াগনার গ্রুপের প্রধান জানিয়েছেন, বাখমুতে তাদের সেনাবাহিনীর বিপুল ক্ষতি হয়েছে। প্রচুর সেনার মৃত্যু হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা বাখমুতের অধিকাংশ এলাকাই দখল করে নিতে পেরেছেন। রয়টার্সের দাবি, একটি অডিও মেসেজে একথা জানিয়েছেন ওয়াগনার আর্মির প্রধান।

ওয়াশিংটনের সংস্থা ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারও জানিয়েছে, বাখমুত এখন রাশিয়ার হাতে। গত সাত দিনে একটু একটু করে রাশিয়া এই কৌশলগত এলাকাটি দখলে নিয়েছে বলে তাদের দাবি। বস্তুত, রয়টার্সও একই কথা জানিয়েছে।

তাদের দাবি, ওয়্যাগনার আর্মির প্রধানের ভয়েস মেসেজে সে এ কথাই বলেছেন। এদিকে, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি খোলা আমন্ত্রণ জানিয়েছেন। কিয়েভে গিয়ে যুদ্ধ পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

গত কয়েকমাসে চীনের সঙ্গে রাশিয়ার সখ্য বেড়েছে। রাশিয়াকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে চীন। অতি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি এর বৈঠক হয়েছে। এই পরিস্থিতিতে জেলেনস্কির এই বক্তব্য গুরুত্বপূর্ণ।

জেলেনস্কির বক্তব্য, পুতিন শি এর কাছে যতটা সাহায্য চেয়েছিলেন, চীন তা দেয়নি। ফলে এমন হতেই পারে, শি কিয়েভের পরিস্থিতি দেখে ইউক্রেনকে সমর্থন করবে। বস্তুত, সম্প্রতি শি মস্কোয় গিয়েছিলেন। সেখানে রাশিয়ার প্রশাসন তাকে যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করেছে।

এদিকে, জার্মানি ঘোষণা করেছে, আগামী নয় বছরে সব মিলিয়ে ১২ বিলিয়ন ইউরো খরচ করা হবে ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধির জন্য। ধীরে ধীরে এই অর্থ ব্যয় করা হবে। জার্মানির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে এ নিয়ে বৈঠক করেছে।

তারপরেই বাজেট কমিটিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ বিলিয়ন ইউরোর নতুন সামরিক অস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে। আর চার বিলিয়ন ইউরো খরচ করা হবে পুরনো অস্ত্র বদলের জন্য।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page