August 8, 2026, 4:52 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে চাহিদামতো টিসিবি কার্ড না পেয়ে সচিবকে পেটালেন ইউপি সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাহিদামতো টিসিবি কার্ড না পেয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব সরোয়ার হোসেনকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে থানায় লিখিত অভিযোগের পর অভিযুক্ত ইউপি সদস্য মো. সুমন আকন্দকে আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের পার্শ্ববর্তী ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে সচিবকে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নটি নদীর ওপারে। যাতায়াতের সমস্যার কারণে পার্শ্ববর্তী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে নারিকেলবাড়িয়া ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের মধ্যে পণ্যসামগ্রী বিতরণ করা হয়। ইউপি সচিব সরোয়ার হোসেন ও তার সহযোগীরা বিতরণ কাজে নিয়োজিত ছিলেন।

এর আগে টিসিবি কার্ডগুলো ওয়ার্ডভিত্তিক ইউপি সদস্যদের দেওয়া হয়। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন আকন্দকে বিতরণের জন্য আটটি কার্ড দেওয়া হয়। কিন্তু টিসিবি পণ্য বিতরণকালে সুমন আকন্দ সচিব সরোয়ার হোসেনের কাছে আরও অতিরিক্ত কার্ড দাবি করেন। এ সময় চাহিদামতো কার্ড না পেয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউপি সচিবকে পিটিয়ে আহত করেন সুমন আকন্দ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ইউপি সচিব সরোয়ার হোসেন বলেন, ইউপি সদস্য সুমন আকন্দ সবার মতো আটটি কার্ড ভাগে পান। এরপরও আরও কার্ড দাবি করেন। যা নিয়মের বাইরে এবং অন্যায় আবদার করেন। তিনি কার্ড না পেয়ে আমাকে মারধর করেন। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।

এ বিষয়ে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন সরদার জাগো নিউজকে বলেন, আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না। পরে শুনেছি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page