November 26, 2026, 4:56 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ; সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : কাজী জাফরউল্যাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সকল সব নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনভাবে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করা যাবে না। কারণ এই নির্বাচন নিয়ে স্বাধীনতাবিরোধীরা গভীর ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিরোধ করতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

তিনি ফরিদপুরের ভাঙা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভায় এ কথা বলেন।

শুক্রবার নিজ বাড়ি কাউলি বেড়ায় সকালে এই কর্মী সভা হয়।

এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দীপক মজুমদার, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জান রাজাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page