April 10, 2026, 8:45 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

আইওসিইন্ডিও সভাপতি পদে পুনর্নির্বাচিত বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইওসি রিজিওনাল কমিটি ফর দি সেন্ট্রাল ইন্ডিয়ান ওশেন (আইওসিইন্ডিও)-এর সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ বর্তমান সভাপতি হিসেবে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গত ২৮ থেকে ৩০ মার্চ আঞ্চলিক ওই সংস্থার নবম আন্তঃসরকারি অধিবেশন আয়োজন করেছে। অধিবেশনের শেষ দিনে সংস্থাটির সভাপতি ও সহ-সভাপতি পদে ২০২৩-২৫ মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন।

বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন, সিরডাপ এবং বিশ্বব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা অধিবেশনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো—বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনের শেষ দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম কমিটির গত অধিবেশন থেকে আজ অবধি সংস্থাটির কর্মপরিকল্পনা বাস্তবায়ন; টেকসই উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া প্রতিমন্ত্রী নবনির্বাচিত সভাপতি ও দুই সহ-সভাপতিকে অভিনন্দন জানান। তিনি সংস্থাটির সহযোগী সদস্য রাষ্ট্রগুলোকে সক্ষমতা বৃদ্ধি, উপকূলরেখা ব্যবস্থাপনা, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, উপকূলীয় ভঙ্গুরতা ইত্যাদির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন যে ২০৩০ সালের লক্ষ্য অর্জনের জন্য বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার এখনই সময়। তিনি টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিশীল সমুদ্র অর্থনীতির বিকাশের তাৎপর্য তুলে ধরেন এবং ব্লু রিকাভারিকে এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসাবে উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page