October 12, 2026, 2:23 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয় : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।

শুক্রবার  দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আমরা জেনেছি, চাঁদপুর সদর উপজেলায় ৩২১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট ১৩৬৫ জন মানুষ বসবাস করে এ উপজেলায়।

এসব পরিবারের জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাদের সংবিধানই আপনাদের সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই নয়, পেশাগত কিংবা ভৌগলিক কারণে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের মূলধারায় ফিরিয়ে আনবার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অন্যের মতো সমান অধিকার নয়, আরও অতিরিক্ত সহযোগিতা দিয়ে অন্য সবার সমান জায়গায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকন্যার সরকার আমাদের সংবিধানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন সক্রিয়ভাবে।

আমরা দেখেছি, শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সে জন্য ঘরে করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। সন্তানদের পড়া-লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page