September 20, 2026, 11:49 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক কারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের বঙ্গবুন্ধ সেতু পশ্চিম গোল চত্তরে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকার হেরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১২।

আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইলের ইমরান আলীর স্ত্রী মোছাঃ শেফালী বেগম (৫০) ও ইমরান আলীর মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে র‌্যাব-১২’র একটি টিম সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে অভিযান চালায়। তখন ৩৬৩ গ্রাম হেরোইনসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page