August 26, 2026, 1:51 pm
শিরোনামঃ
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
এইমাত্রপাওয়াঃ

ইরানে হিজাব না পরায় ২ নারীর মাথায় ঢেলে দেওয়া হলো দই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিজাব না পরায় দুই নারীর মাথায় দই ঢেলে দেয়া হয়েছে। ঘটনাটি ইরানে ঘটেছে। একটি দোকানে পণ্য কেনার সময় দই হামলার শিকার হন ওই দুই নারী। পরে ওই দুই নারীকে গ্রেপ্তারও করা হয়। এছাড়া জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে জনসমক্ষে চুল না ঢেকে রাখায় দই হামলার শিকার হয়েছেন দুই নারী। পরে ওই দুই নারীকে গ্রেপ্তারও করা হয়।

এদিকে ওই দুই ইরানি নারীর মাথায় দই ঢেলে দেওয়ার ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং পরে সেটি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দোকানে দুই নারী দাঁড়িয়ে থাকার সময় তাদের কাছে একজন লোক এগিয়ে আসেন। পরে ওই দুই নারীর সঙ্গে কথা বলতে শুরু করে তিনি।

এরপর তিনি দোকানের একটি শেলফ থেকে দইয়ের পাত্র নেন এবং একপর্যায়ে ক্ষুব্ধ অবস্থায় সেটি তিনি তাদের মাথায় ছুঁড়ে মারেন।

ইরানের বিচার বিভাগ বলেছে, দুই নারীকে তাদের চুল দেখানোর জন্য আটক করা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে বিচার বিভাগ জানিয়েছে। মূলত ইরানে জনসমক্ষে চুল উন্মুক্ত রাখা অবৈধ।

বিবিসি বলছে, বাধ্যতামূলক হিজাব (মাথার স্কার্ফ) পরিধান বন্ধের দাবিতে পশ্চিম এশিয়ার এই দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর এই দই হামলা এবং সেই ঘটনার পর ভুক্তভোগী নারীদের গ্রেপ্তার করার ঘটনা ঘটল।

ফুটেজে দেখা যাচ্ছে, দোকানে ওই নারীরা পণ্য কেনার জন্য অপেক্ষা করছেন। একপর্যায়ে একজন লোককে পাশ দিয়ে যাওয়ার সময় তাদের মুখোমুখি হতে দেখা যায়। পরে তিনি কথা বলার জন্য এগিয়ে আসেন এবং দই দিয়ে আক্রমণ করে। এরপর হামলাকারীকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় দোকানদার।

ইরানের বিচার বিভাগের বার্তাসংস্থা মিজান জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়েছে, আইন মেনে চলা নিশ্চিত করতে দোকানের মালিককে ‘প্রয়োজনীয় নোটিশ’ দেওয়া হয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর নির্যাতনে ২২ বছর বয়সী মাহসা আমিনি নামের এক তরুণীর প্রাণহানি ঘটে। মাথার চুল ঠিকভাবে ঢেকে না রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নিরাপত্তা হেফাজতে ওই তরুণীর মৃত্যুর পর থেকে দেশটিতে টানা বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page