July 23, 2026, 3:01 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা যায় না : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয়। এ আইন কোনও মতেই বাতিল করা যায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (২ এপ্রিল) সচিবালয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। এটি বাতিলের দাবি উঠেছে— এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এ আইন কোনও মতেই বাতিল করা যায় না।’

এ আইনের অপব্যবহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘সেটা তো আমরা দেখছিই।’

তিনি বলেন, ‘আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। অনেক মামলা, সেগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা নিয়ে আমরা আলাপ-আলোচনা করি। মামলার জট কমানোর জন্য আলাপ-আলোচনা করি। সেই আলোচনার জন্য তিনি এসেছিলেন। এতটুকুই হয়েছে।’

দৈনিক প্রথম আলোর সম্পাদক জামিনের জন্য আদালতে গেছেন। তাদের একজন সাংবাদিক জেলে রয়েছেন। এ বিষয়ে আইজিপির সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা খুব ভালো করেই জানেন, আমি বিচারাধীন বিষয়ে কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নেবে, সেটাই আমাদের মানতে হবে।’

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page