July 31, 2026, 10:44 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া : রাশিয়ার রাষ্ট্রদূত

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসের শেষ দিকে জানিয়েছিলেন, বেলারুশের অনুরোধে দেশটির সীমান্তে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করবে। এরপর বেলারুশের পক্ষ থেকেও রাশিয়ার পরমাণু অস্ত্র গ্রহণের ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানানো হয়। বেলারুশ বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে একথাই পরিষ্কার হবে যে, দু দেশ তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য প্রস্তুত।

পরমাণু অস্ত্র মোতায়েন সম্পর্কে বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, “আমাদের ইউনিয়ন স্টেইটের পশ্চিম সীমান্তে এই অস্ত্র মোতায়েন করা হবে, তাতে নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”

বেলারুশের পশ্চিম সীমান্তের ঠিক কোন এলাকায় পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে তা সুনির্দিষ্টভাবে রুশ রাষ্ট্রদূত না বললেও তিনি জানিয়েছেন, আগামী পহেলা জুলাইয়ের মধ্যে বেলারুশে অস্ত্র মোতায়েন সম্পন্ন হবে।

বেলারুশ সীমান্তে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়নের ঘোষণায় এরইমধ্যে আমেরিকা এবং পশ্চিমা আরো কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি বলেছেন- “বিষয়টি চিন্তার”।

আজকের বাংলা তারিখ



Our Like Page