November 26, 2026, 5:06 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, গাজীপুর সিটির ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, রোববার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, মঙ্গল থেকে বৃহস্পতিবার। আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, শুক্র থেকে রোববার। এ সিটিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে, সোমবার। প্রতীক বরাদ্দ ৯ মে, মঙ্গলবার এবং ভোটগ্রহণ ২৫ মে, বৃহস্পতিবার।
এছাড়া খুলনা ও বরিশাল সিটিতে ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, মঙ্গলবার। বাছাই ১৮ মে, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, শুক্র থেকে রোববার। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, সোম থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ২৬ মে, শুক্রবার এবং ভোটগ্রহণ ১২ জুন, সোমবার।
আর রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, মঙ্গলবার। এই দুই সিটিতে মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে, শুক্র থেকে রোববার। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে, সোম থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন, বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ২ জুন, শুক্রবার এবং এই দুই সিটিতে ভোট গ্রহণ করা হবে ২১ জুন, বুধবার।
সচিব জাহাংগীর আলম বলেন, ৫ সিটির নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে এবং ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এসব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিব বলেন, তথ্য মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশনের যে নিজস্ব সিস্টেম রয়েছে, তা দিয়ে প্রতি দুই ঘণ্টা পরপর হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page