September 22, 2026, 5:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন রাষ্ট্রদূতের জন্য দরজা বন্ধ করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারওগ্লুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেইক বৈঠক করার পর এই ঘোষণা দিলেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, “জো বাইডেনের প্রতিনিধি এখানে কি করছেন? তিনি মিস্টার কামালের সঙ্গে বৈঠক করছেন। ধিক্কার আপনার জন্য, নিজের মেধা ব্যবহার করুন।” আমেরিকা এবং তুরস্কের মধ্যে যখন বিভিন্ন বিষয়ে মতভেদ বেড়েই চলেছে তখন এরদোগান এই কথা বললেন।

তিনি মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বলেন, “আপনি একজন রাষ্ট্রদূত। আপনার কথা হবে প্রেসিডেন্টের সঙ্গে। কিন্তু এই ঘটনার পর আপনি কিভাবে আশা করেন প্রেসিডেন্টের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন?”

এরপর এরদোগান বলেন মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। তাকে তার সীমাবদ্ধতা জানতে দেয়া দরকার।

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে কিলিচদারওগ্লু বিরোধী ৬ দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরদোগানের সামনে তাকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে। তুর্কি বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে- তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি সফর করার প্রতিবাদে মার্চ মাসের প্রথম দিকে আঙ্কারা মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছিল। এর আগে রাশিয়ায় রাসায়নিক দ্রব্য, মাইক্রোচিপস এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী রপ্তানির জন্য মার্কিন সরকার আঙ্কারাকে হুঁশিয়ারি দিয়েছিল। সে সময় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার নিন্দা জানান। এসব ঘটনায় আমেরিকা এবং তুরস্কের মধ্যে একের পর এক তিক্ততা সৃষ্টি হয়েছে।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page