September 18, 2026, 8:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আরো দেশ যুক্ত হতে পারে : মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, ওপেক প্লাসের আরো কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল (সোমবার) এই সতর্কতা জানিয়েছেন। এর আগে রোববার শেষ বেলায় ওপেক প্লাসের কয়েকটি দেশ স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

এ ঘোষণায় এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ৬ থেকে ৮ ভাগ বেড়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন ৮০ ডলারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলার ছাড়িয়েছে।

যেসব দেশ তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং আলজেরিয়া। এসব দেশ আগামী মে মাস থেকে প্রতিদিন মোট ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। এর আগে গত নভেম্বর মাস থেকে ওপেক প্লাস ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমিয়েছিল। এছাড়া রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার বেঁধে দেয়ার পর মস্কো তেলের উৎপাদন কমিয়ে দেয়। তাতে সবকিছু মিলিয়ে আগামী মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ৩৬ লাখ ৭০ হাজার ব্যারেল তেল কম সরবরাহ হবে। ২০২৩ সালের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে ওপেক প্লাস ঘোষণা করেছে। এতে আশঙ্কা করা হচ্ছে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাবে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী বলেন, ওপেক প্লাসের আরো বেশ কিছু দেশ রয়েছে যারা স্বেচ্ছায় তাদের তেলের উত্তোলন কমাতে পারে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে নোভাক দাবি করেন।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page