November 26, 2026, 5:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের আগে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকাতে নানকের আহবান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় নির্বাচনের আগে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ মঙ্গলবার এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কানাডা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান পূর্ব এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার মূল শক্তি। সে ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বরের হেফাজতের আন্দোলনকেও আমরা ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দিয়েছি।
আওয়ামী সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন,  যারা ১২ বছর আগে বাংলাদেশে থেকে এসেছেন, তারা এখন একবার দেশ থেকে ঘুরে আসুন- প্লিজ। শুধু রাজধানীর উন্নয়নই দেখবেন না, গ্রামে যাবেন দেখবেন ব্রিজ- কালভার্ট, রাস্তাঘাটের পাশাপাশি ৫৪৮টি মডেল মসজিদও নির্মাণ করেছে শেখ হাসিনার সরকার। পাশাপাশি পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মত সরকারের অর্জন তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগ অন্টারিও শাখা সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করিম ও গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ আলি

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page