July 31, 2026, 12:43 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আগামিকাল (বৃহস্পতিবার) চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সৌদি আরব থেকে প্রকাশিত আল-জারিদাহ পত্রিকা এ খবর জানিয়েছে।

প্রায় তিন সপ্তাহ আগে, বেইজিংয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীন ওই চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে। শর্ত ছিল দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন এবং চুক্তি স্বাক্ষরের ২ মাসের মধ্যে কূটনৈতিক মিশন বিনিময় করবেন। গত রোববার সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীগণ টেলিফোনে আলাপ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেন। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর বিগত ৩ সপ্তায় অন্তত তিন দফা টেলিফোন সংলাপ করেন তারা।

কয়েক মাস ধরে আলোচনার পর ইরান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করার ব্যাপারে সম্মত হয়। সেইসঙ্গে দু’দেশের দূতাবাস পুনরায় চালু করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ মার্চে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ বছর পর দেশ দুটি নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালু করতে সম্মত হলো

আজকের বাংলা তারিখ



Our Like Page