April 12, 2026, 6:30 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবাজারে বিএনপির নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের নাশকতা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি কলোনি মাঠে পবিত্র রমজান উপলক্ষে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোজার দিনেও তিনশ স্থানে রাস্তা অবরোধ করে মানুষকে অতীতের মতো কষ্ট দিচ্ছে বিএনপি। যদি তারা রাস্তা বন্ধ করে অবরোধ করে রোজাদারদের কষ্ট দেন, আন্দোলনে ব্যর্থ হয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসের উসকানি দেন, তাহলে আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাট ভেঙে গেছে। যতই চিৎকার করুক, বিএনপির ভাঙা হাট আর জমবে না। বিএনপি হাঁটুভাঙা দল। তারা আর দাঁড়াতে পারবেন না। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। এ সংকটের মধ্যেও দেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।

বিএনপির সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, ‘আপনাদের সেই নিরপেক্ষ ব্যক্তি কে? তত্ত্বাবধায়ক সরকারের নামে ২০০১ সালের মতো, ২০০৬ সালের মতো অস্বাভাবিক সরকার তারা চান। সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলার মানুষ আর চায় না।’

এ সময় বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের।

লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালের সভাপতিত্বে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে সুবিধাভোগীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page