April 11, 2026, 4:12 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের কারেন রাজ্যে সেনা-বিদ্রোহী তুমুল সংঘর্ষ ; হাজারো মানুষ পালিয়ে থাইল্যান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংখ্যালঘু নৃগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীদের তীব্র লড়াইয়ের পর প্রায় পাঁচ হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে থাইল্যান্ডে চলে গেছে। চলতি সপ্তাহেই এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন। খবর অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় কারেন রাজ্যে বিদ্রোহীরা সামরিক বাহিনীর সীমান্তরক্ষীদের একটি চৌকিতে হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী, তারপর থেকে দেশটির বিশাল একটি অংশ জুড়ে সশস্ত্র বিদ্রোহের মুখে পড়ে সামরিক সরকার। পাশাপাশি ভিন্নমতাবলম্বী ও গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমনাভিযান চালিয়ে বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়ে তারা।

থাইল্যান্ডের কর্মকর্তাদের ও একজন ত্রাণ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, নারী ও শিশুসহ প্রায় পাঁচ হাজার মিয়ানমারবাসী সীমান্ত পার হয়ে থাইল্যান্ডের টাক প্রদেশে ঢুকে পড়েছে, তারা স্থানীয় বাসিন্দাদের তৈরি করে দেওয়া অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন ত্রাণকর্মী জানান, গতকাল থেকে বহু লোক সীমান্ত অতিক্রম করেছে আর কিছু লোক সীমান্ত পার হওয়ার জন্য এখনো মিয়ানমারের পাশেই অপেক্ষা করছেন। তাদের কাছে পান করার মতো পর্যাপ্ত পানি নেই, এখন পর্যন্ত ব্যবহার করার মতো কোনো পায়খানাও নেই। থাইল্যান্ড জানিয়েছে, তাদের বিমানবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ‘থাই আকাশসীমার লঙ্ঘন ঘটলে টহল ফ্লাইট পাঠানোর জন্য প্রস্তুত আছে’।

বৃহস্পতিবার এক বিবৃতিতে টাকের প্রাদেশিক সরকার বলেছে, টাক প্রদেশে থাকা থাই-মিয়ানমার সীমান্ত কমান্ড সেন্টার মিয়ানমারের লড়াই থেকে বাঁচতে যারা পালিয়ে এসেছেন, তাদের সবাইকে মানবিক নীতি অনুসারে সুরক্ষা ও সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একযোগে কাজ করছে।  এ বিষয়ে মন্তব্যের জন্য ফোন করা হলেও মিয়ানমারের জান্তার এক মুখপাত্র জবাব দেননি বলে জানা গেছে। মিয়ানমারের বহু গ্রামীণ এলাকায় সরকারি বাহিনীগুলোর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই হচ্ছে। দেশটির সামরিক বাহিনী বেসামরিকদের লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো অভিযোগ করেছে।

গত সপ্তাহে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে চালানো বিমান হামলায় শিশুসহ অন্ততপক্ষে আট বেসামরিক নিহত হয়। বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা প্রত্যাখ্যান করে মিয়ানমারের সামরিক বাহিনী বলেছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page