September 20, 2026, 9:27 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর সদর উপজেলায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম (৪০) উপজেলার মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামের লোকমান মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় হাঁস-মুরগি নিয়ে ঝগড়ার একপর্যায়ে দেবর জসিম মিয়া তার ভাবি পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। পরে স্বজনরা পারুলকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page